কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবি আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘এআইইউবি আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। টুর্নামেন্টে ঢাকা বিভাগের ৪১টি কলেজের দল অংশ নেয়।

এবারের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ও ঢাকা কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। অন্যদিকে, রানারআপ হয় ঢাকা কলেজ।

টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার রাফসান। এছাড়া ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার লাভ করেন একই কলেজের নাঈম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের উপ-পরিচালক ড. জিয়ারত এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এআইইউবি অফিস অব স্পোর্টসের সমন্বয়কারী মো. জয়নাল আবেদিন। এআইইউবি অফিস অব স্পোর্টস ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধরনের আয়োজন কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X