কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার।

রোববার (২৪ মে) দুপুরে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’ এর স্বত্তাধিকারী এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ‘আবারো মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সিজন-২৪ এর আওতায় ইতোমধ্যে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৬ জন ক্রেতা।

খোকন মিয়াসহ অন্য মিলিয়নিয়াররা হলেন: রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ি মাহমুদুল হাসান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়ার গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মিলিয়নিয়ার ছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার পেয়েছেন অগণিত ক্রেতা। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল আযহা পর্যন্ত এই সুবিধা পাবেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রেতা খোকন মিয়া বলেন, “ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আমার কাছে স্বপ্ন দেখার মতো মনে হচ্ছিল। তা যেন বিশ্বাসই করতি পারছিলাম না। আজ আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পেয়ে যে কি আনন্দ লাগছে তা বুঝানো সম্ভব নয়। ওয়ালটনের এই টাকায় এখন আমার স্বপ্নের বাড়িটি তৈরি করবো। ফ্রিজ কেনার সুবাদে আমাকে এতো বড় সুবিধা দেয়ায় ওয়ালটন কর্তৃপক্ষের নিকট চিরকৃতজ্ঞ।”

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হওয়ায় ক্রেতা খোকন মিয়াকে অভিনন্দন জানিয়ে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, দেশজুড়ে ক্রেতাদের আস্থা ও ভালোবাসা পেয়েই ওয়ালটন আজ শীর্ষ ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু তাই নয়; দেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পণ্য এখন বিশ্বের ৫৫টিরও বেশি রপ্তানি হচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। আর এই সম্মান অর্জনের পথে এক বিরাট অংশীদার হচ্ছেন দেশের সাধারণ ক্রেতারা। তাই তাদের প্রতিও ওয়ালটনের যে দায়িত্ববোধ রয়েছে তা বিবেচনায় ঈদে পণ্য ক্রয়ে ক্রেতাদের ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন।

তিনি জানান, ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে ওয়ালটন পণ্য কিনে দেশজুড়ে মিলিয়নিয়ার হয়েছেন অর্ধ-শতাধিক ক্রেতা। ওয়ালটনের থেকে পাওয়া ১০ লাখ টাকায় তাদের অনেকেরই ভাগ্য উন্নয়ন ঘটেছে। ক্রেতাবান্ধব ওয়ালটনের এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১০

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১১

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৪

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৫

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৬

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৭

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৮

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৯

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

২০
X