স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৩:৫০ এএম
অনলাইন সংস্করণ

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আফ্রিকান পরাশক্তি মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ভোর ৪টায় শুরু হতে যাওয়া বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ লড়াইয়ের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন সেলেসাওদের ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলোত্তি।

প্রথাগত কোনো ‘নাম্বার টেন’ বা ১০ নম্বর জার্সির জাদুকর ছাড়াই আজ মাঠে নামছে ব্রাজিল। তবে আক্রমণভাগে রেখেছেন চমক।

আনচেলোত্তির একাদশের সবচেয়ে বড় চমক স্ট্রাইকার ইগর থিয়াগো। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার সঙ্গে আক্রমণভাগের মূল দায়িত্ব পালন করবেন তিনি।

রক্ষণভাগেও রয়েছে পরিবর্তন। অভিজ্ঞ দানিলোর জায়গায় সুযোগ পেয়েছেন আইবানেজ। তার সঙ্গে সেন্টার-ব্যাকে থাকছেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মার্কিনিওস। আর ফুল-ব্যাক পজিশনে সাম্বার গতি সচল রাখার দায়িত্ব থাকবে দগলাস সান্তোসের ওপর।

মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার গুরুদায়িত্ব থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেস ও প্লে-মেকার লুকাস পাকেতার কাঁধে।

ব্রাজিলের শুরুর একাদশ

আলিসন বেকার, আইবানেজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১১

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৩

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৪

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৫

আজকে স্বর্ণের বাজারদর

১৬

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৭

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৮

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৯

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

২০
X