কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

পুরস্কার গ্রহণ করেন ‘লাখপতি বিজয়ী’ শ্যামল। ছবি : সংগৃহীত
পুরস্কার গ্রহণ করেন ‘লাখপতি বিজয়ী’ শ্যামল। ছবি : সংগৃহীত

রিমার্ক এইচবি লিমিটেডের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ‘লাখপতি বিজয়ী’ হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস।

দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের এ ক্যাম্পেইনের আওতায় তিনি নগদ এক লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার অর্জন করেছেন। এ অর্জন শুধু একজন খুচরা ব্যবসায়ীর সাফল্যের গল্পই নয়, বরং দেশের রিটেইলারদের আর্থিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশে রিমার্কের অঙ্গীকারেরও উজ্জ্বল উদাহরণ, বলছেন কর্মকর্তারা।

সোমবার (২২ জুন) রাজধানীর গুলশানে রিমার্কের কর্পোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শ্যামল কুমার দাসের হাতে এক লাখ টাকার পুরস্কারের চেক তুলে দেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, ডেপুটি হেড অব এইচপিসি চ্যানেল মোহাম্মদ রুবেল, হেড অব সেলস অপারেশন আকিব সারওয়ার, রিজিওনাল সেলস ডিরেক্টর জিএম আবুল বাশারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন বিক্রেতা বন্ধুদের জন্য এক চমৎকার উদ্যোগ। ব্যবসায়িক অংশীদারদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, এমন স্বচ্ছ ও আকর্ষণীয় ক্যাম্পেইন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে অনুপ্রাণিত করবে। আজকের প্রথম লাখপতি বিজয়ী শ্যামল কুমার দাসকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও অনেক বিক্রেতা এই ক্যাম্পেইনের মাধ্যমে পুরস্কৃত হবেন বলে আশা করি।

প্রথম লাখপতি বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে শ্যামল কুমার দাস বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম লাখপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার শুধু আর্থিক প্রাপ্তিই নয়, এটি আমার ব্যবসার প্রতি নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগাবে। রিমার্ক যে তাদের বিক্রেতাদের মূল্যায়ন করে, এই পুরস্কার তারই প্রমাণ। এমন উদ্যোগ দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।

রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, রিমার্কের কাছে বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, তারা আমাদের প্রবৃদ্ধির সহযাত্রী। ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সাফল্যকে উদযাপন করতে চাই। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ব্যাপক সাড়া মিলছে, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা চাই, রিমার্কের সঙ্গে ব্যবসা করা মানেই শুধু পণ্য বিক্রি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া।

রিজিওনাল সেলস ডিরেক্টর জিএম আবুল বাশার বলেন, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিক্রেতা অংশীদারদের মধ্যে ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। আমাদের বিক্রেতারা শুধু ব্যবসায়িক অংশীদার নন, বরং রিমার্ক পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। শ্যামল কুমার দাসের লাখপতি বিজয়ী হওয়া প্রমাণ করে যে ক্যাম্পেইনটি দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করছে।

রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতা বন্ধুদের জন্য চালু করা ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন আপনজন-০১-এর আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম দুই হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। প্রতিবার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের পাশাপাশি রয়েছে তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ কোটি কোটি টাকার বিভিন্ন উপহার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন সম্পূর্ণ ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে উপহারপ্রাপ্তদের নির্বাচন প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে। রিমার্কের বিশ্বাস, এ উদ্যোগ ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বাজারে ইতিবাচক ব্যবসায়িক গতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ৩ জুন শুরু হওয়া ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এই মেগা ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ইতোমধ্যে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১০

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১১

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১২

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৩

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৬

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৭

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৮

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৯

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

২০
X