বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এর ১০৬ নম্বর রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। প্রশিক্ষণের কোর্স পরিচালক মো. তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মো. আখতারুজ্জামান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ এবং মো. বেলাল হোসাইন, প্রভাষক, মার্কেটিং বিভাগ। প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন বিটিআই’র সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং মো. রফিকুল ইসলাম।

গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বিজনেস আইডিয়া উপস্থাপন। প্রশিক্ষণার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা অতিথিদের সামনে উপস্থাপন করেন। উপস্থাপিত ধারণাগুলোর মূল্যায়ন শেষে অতিথিবৃন্দ একটি বিজনেস আইডিয়াকে বিজয়ী ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব। বিসিক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X