বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে ‘অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট’ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত
এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে ‘অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট’ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি: সংগৃহীত

এনসিসি ব্যাংক ও দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সম্প্রতি ‘অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট’ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংক আকিজ রিসোর্স গ্রুপের দেশব্যাপী ডিলার ও ডিস্ট্রিবিউটরদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও আধুনিক কালেকশন সেবা নিশ্চিত করবে।

এর আওতায় ডিলাররা এনসিসি ব্যাংকের যে কোনো শাখায় কাউন্টারের মাধ্যমে নগদ বা চেক জমা, ‘এনসিসি অলওয়েজ’ অ্যাপে তাৎক্ষণিক লেনদেন, পৃথক ভার্চুয়াল অ্যাকাউন্ট (ভিএএন) সুবিধা এবং ইআরপি সিস্টেমের সঙ্গে সংযুক্ত রিয়েল-টাইম পেমেন্ট নোটিফিকেশন- সবকটি চ্যানেলেই সহজে অর্থ জমা দিতে পারবেন।

এ অনুষ্ঠানে এনসিসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আকিজ রিসোর্সের প্রতিনিধি পরিচালক ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো. রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, আকিজ রিসোর্স গ্রুপের মো. শেখ সাদী, চিফ ট্রেজারি অফিসার, মুফতী মো. আতিক, ডেপুটি ম্যানেজার, ট্রেজারি এবং মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ট্রেজারিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তার বক্তব্যে বলেন, এ সমঝোতা এনসিসি ব্যাংকের করপোরেট গ্রাহকদের জন্য অত্যাধুনিক ট্রানজ্যাকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব আকিজ রিসোর্স গ্রুপের সংগ্রহ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ করবে এবং ডিজিটাল ব্যাংকিংয়ের পূর্ণ সুবিধা নিশ্চিত করবে। পাশাপাশি, এ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী সেবা প্রদানের ধারাবাহিকতাকে আরও জোরদার করবে এবং দেশের ডিজিটাল আর্থিক খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X