কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

বিইউএফটি দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ছবি : সংগৃহীত
বিইউএফটি দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ছবি : সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১০টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বুধবার (১৯ নভেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিইউএফটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এ গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিইউএফটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে টিম গ্রুপ, জায়ান্ট গ্রুপ, হামীম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ, ইকো-টেক্স লিমিটেড, ফকির অ্যাপারেলস, সোনিয়া সোয়েটার গ্রুপ, পূর্বাণী গ্রুপ, প্যারামাউন্ট গ্রুপ এবং শাশা ডেনিমের মতো খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে।

এ চুক্তি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, গবেষণা সুযোগ এবং ক্যারিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X