কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মের নতুন ও উন্নত সংস্করণ ‘ব্যাংক এশিয়া জেন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল ট্রান্সফরমেশনের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল।

গত ৮ জুলাই ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের নিয়ে ব্যাংক এশিয়া জেন-এর উদ্বোধন করেন।

মূলত ‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ নামে পরিচিত প্ল্যাটফর্মটিকে নতুন আঙ্গিকে অত্যাধুনিক ফিচার সংযোজনের মাধ্যমে ‘ব্যাংক এশিয়া জেন’ নামে পুনঃব্র্যান্ডিং করা হয়েছে। গ্রাহকদের আরও দ্রুত, সহজ, নিরাপদ এবং নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে ব্যাংক এশিয়া জেন-এ যুক্ত করা হয়েছে উন্নত ব্যবহারবান্ধব ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই হিসাব পরিচালনা, এফডিআর ও ডিপিএস হিসাব খোলা, তহবিল স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কিউআর পেমেন্ট, কার্ড-সংক্রান্ত সেবা গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম একটি প্ল্যাটফর্ম থেকেই সম্পন্ন করতে পারবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

১০

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১১

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১২

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১৩

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৪

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৫

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৮

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৯

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২০
X