পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিভিন্ন প্রজাতির ফুলগাছের চারা বিতরণ করে গ্রিন ভয়েচসের সদস্যরা। ছবি : কালবেলা
প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিভিন্ন প্রজাতির ফুলগাছের চারা বিতরণ করে গ্রিন ভয়েচসের সদস্যরা। ছবি : কালবেলা

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশবিষয়ক সংগঠন গ্রিন ভয়েস। ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ’ শীর্ষক এ কর্মসূচির মাধ্যমে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন প্রজাতির ফুলগাছ এবং ইনডোর প্ল্যান্টের চারা সংগ্রহ করেন।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেসের নিচে কর্মসূচিটির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

আয়োজকেরা জানান, প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যত্রতত্র প্লাস্টিক না ফেলে সঠিকভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ সবুজ করে তোলার বার্তাও দেওয়া হচ্ছে।

গ্রিন ভয়েসের সভাপতি মো. মুস্তাফাসিন নাদির বলেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্লাস্টিক দূষণ কমানো এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাই, মানুষ প্লাস্টিককে আবর্জনা হিসেবে না ফেলে সঠিকভাবে সংগ্রহ করুক এবং এর বিনিময়ে একটি গাছ গ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করুক।’

তিনি আরও বলেন, ‘গ্রিন ভয়েস ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও প্লাস্টিকমুক্ত করে তুলতে।’

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা এটি প্রকৃতিতে ফেলে রাখব না। প্লাস্টিকের পরিবর্তে একটি গাছ গ্রহণের মাধ্যমে চারপাশকে সবুজ করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতন অংশগ্রহণ জরুরি।’

সংগ্রহ করা প্লাস্টিকের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে আয়োজকেরা জানান, কর্মসূচিতে জমা হওয়া সব প্লাস্টিক আলাদাভাবে সংরক্ষণ করা হবে। পরে সেগুলো পৌরসভার প্লাস্টিক সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে, যাতে সেগুলো পুনঃপ্রক্রিয়াজাত বা রিসাইক্লিং করা যায়। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের কারণ না হয়ে পুনর্ব্যবহারের সুযোগ পাবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, গ্রিন ভয়েসের সাধারণ সম্পাদক সামিয়া তাবাসসুম জিমি, সংগঠনের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ বছরের গৌরবময় পথচলায় হোটেল সারিনা ঢাকা

আইইউবিএটিতে বিএনসিসির পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

১১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১২

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১৩

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১৪

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৫

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৬

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৭

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১৯

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

২০
X