কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৩৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

এএইউবি’র ২১তম একাডেমিক কাউন্সিল সভা। ছবি : সংগৃহীত
এএইউবি’র ২১তম একাডেমিক কাউন্সিল সভা। ছবি : সংগৃহীত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র (এএইউবি) ২১তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় এএইউবি’র ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।

উপস্থিত সব সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার কার্যক্রম চলমান।

এসময় তিনি গত ২০তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের যেসকল গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তার সংক্ষিপ্তসার সভায় উপস্থিত সবার অবগতির জন্য তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কতিপয় কোর্সের সিলেবাস সমূহ যুগোপোযোগীকরণের প্রস্তাবসমূহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সদস্যদের মতামত সাপেক্ষে অনুমোদিত হয়।

এএইউবি’র ২১তম একাডেমিক কাউন্সিল সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ, বাংলাদেশ এয়ালাইন্স ট্রেনিং সেন্টার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১১

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১২

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৩

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৫

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৮

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৯

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X