কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আল-জাইদি বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনারা ইরাক ছেড়ে যাবে। তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে থাকবে।

এর মাধ্যমে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর শুরু হওয়া ২৩ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান হতে যাচ্ছে।

হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্পও বলেন, আমাদের মনে হয়, এখন সেখানে মার্কিন সেনাবাহিনীর আর প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথা জানান।

ইরাকি সরকারের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে দেশটির ভেতরে রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের পরিকল্পনাও যুক্ত রয়েছে। আল-জাইদি বলেন, ৩০ সেপ্টেম্বরের পর রাষ্ট্রের বাইরে কোনো গোষ্ঠী অস্ত্র বহন করতে পারবে না।

সরকারের লক্ষ্য হলো, সামরিক সহযোগিতার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। এ উদ্দেশ্যে তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ আনার চেষ্টা করছে বাগদাদ।

ইরাকি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার ইরাক, মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন, টিআই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসির মধ্যে একটি বড় চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এই প্রকল্পের আওতায় বসরা থেকে হাদিথা হয়ে তুরস্ক ও সিরিয়ার বন্দর পর্যন্ত প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম একটি পাইপলাইন নির্মাণ করা হবে।

একসময় ইসলামিক স্টেটবিরোধী অভিযানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছে।

সূত্র: আলজাজিরা, ডয়চে ভেলে

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

অগ্রগতি পর্যালোচনা সভায় / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

১০

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

১১

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১২

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১৪

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১৫

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১৬

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৭

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৮

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৯

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০
X