কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশ’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুলাই মিডল্যান্ড ব্যাংক ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশসংক্রান্ত নিয়ন্ত্রক বিষয়াবলি সম্পর্কে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এছাড়াও মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ মিডল্যান্ড ব্যাংক ট্রেনিং সেন্টারে সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বিভিন্ন শাখার কর্মকর্তারা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি কর্মসূচিতে যুক্ত হন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমি, গ্রিন রিফাইন্যান্সিং স্কিম এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য প্রকাশের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঋণ মূল্যায়ন ও ঋণ বিতরণ প্রক্রিয়ায় পরিবেশগত, সামাজিক এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি অন্তর্ভুক্ত করার গুরুত্বও তুলে ধরা হয়।

এই উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. টেকসই ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যাংকটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১০

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১১

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১২

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৫

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৭

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৮

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

১৯

অবৈধ চায়না দুয়ারীতে আটকা পড়ল মেছো বাঘ

২০
X