কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

হামলার শিকার একটি ভারতীয় জাহাজ। পুরোনো ছবি
হামলার শিকার একটি ভারতীয় জাহাজ। পুরোনো ছবি

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জেএফএস গ্যালাক্সিতে হামলার ঘটনার পর যে ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন, তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। নিহত ওই নাবিকের শ্বশুরও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত দুইদিনে ২ ভারতীয় নাবিক ইরানের হামলায় নিহত হলেন।

বুধবার (১৫ জুলাই) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী নিহত হারাম্বে কারমারকার সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনারে একজন প্রকৌশলী ছিলেন। গত রোববার ওমান উপকূলে থাকাবস্থায় ওই জাহাজটিতে হামলা হয়।

সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছিল, জাহাজটিতে থাকা ২৪ জনের মধ্যে ১১ জনই ভারতীয়। ওমান উপকূলে একটি অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের শিকার হয় জাহাজটি।

ইরান বলেছে, সতর্ক করার পরও জাহাজটি অনুমোদনহীন একটি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। সেজন্য তারা সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে সোমবারও ইরানের হামলায় ভারতীয় একজন নাবিকের মৃত্যু হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল বাহিয়াহ ও মোমবাসা নামের দুটি ট্যাংকার, যেগুলোতে মোট ৪৬ জন ক্রু সদস্য ছিলেন, সোমবার রাতে ওমান উপকূলের কাছে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়।

এর মধ্যে আল বাহিয়াহ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাগরিকের মধ্যে একজন নিহত এবং আরেকজন আহত হন। আর মোমবাসা জাহাজে ১৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে নয়জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের আঘাত গুরুতর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১১

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১২

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৪

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৬

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৭

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৮

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৯

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

২০
X