কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা। ছবি : সংগৃহীত
আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে আনন্দ, আত্মবিশ্বাস ও ইতিবাচক সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে রাজধানীর কালশী বস্তিতে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অংশ হিসেবে ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি সফল গোল যেন তাদের কাছে আনন্দ, আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতীক হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা এবং ইতিবাচক সামাজিক মূল্যবোধ বিকাশের বার্তাই ছিল এ আয়োজনের মূল প্রতিপাদ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (ডিএমএ) মো. আসাদুজ্জামান গনী বলেন, বিশ্বকাপ ফুটবলের সার্বজনীন আনন্দ ও উন্মাদনা সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও যেন এই বৈশ্বিক উৎসবের আনন্দে শামিল হতে পারে, সে চিন্তা থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করেছে।

প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে ৫ জনকে স্কুল ব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে ৮ জনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে ৮ জনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে ৯ জনকে পেন্সিল বক্স প্রদান করা হয়। এ ছাড়া নির্ধারিত লক্ষ্যে গোল করতে না পারলেও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম প্রদান করা হয়।

শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে কালশী বস্তি পরিণত হয় এক প্রাণচঞ্চল ফুটবল উৎসবে। অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্ব’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ধরনের উদ্যোগ প্রমাণ করে যে খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার, ইতিবাচক জীবনবোধ গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারার উৎসব ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম।

বিশ্বকাপের আনন্দকে উপলক্ষ করে আয়োজিত এই উদ্যোগ শিশুদের মনে স্বপ্ন, আশা ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরো আয়োজনটি পরিচালক (মিডিয়া সেল, সদরদপ্তর) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডারগণ, থানা কর্মকর্তা এবং প্রশিক্ষকদের উপস্থিতিতে সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১০

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১১

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১২

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৩

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৫

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৬

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

১৭

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

১৮

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১৯

নাটকে ফেরার আভাস দিলেন মিম

২০
X