কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ভারত

ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

সিজেপির সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ। ছবি: সংগৃহীত
সিজেপির সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও হাজারো সমর্থক যন্তর-মন্তর চত্বরে জড়ো হয়ে সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদকারীদের বেশিরভাগই ছিলেন তরুণ-তরুণী। তারা মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন।

সংসদের দিকে অগ্রসর হওয়ার সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এসময় সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানায়। দলটির পক্ষ থেকে বলা হয়, যদি বিভিন্ন স্থানে আপনাদের আটকে দেওয়া হয়ে থাকে, তাহলে শান্ত থাকুন এবং শান্তিপূর্ণ আচরণ করুন। ভালোবাসা ও শান্তির মাধ্যমেই আমরা সফল হব।

এর আগে রোববার দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি প্রত্যাখ্যান এবং বড় ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পুলিশ সতর্ক করে জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সমাবেশ বা মিছিলে অংশ নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, পূর্বানুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ, মিছিল বা বিক্ষোভ নিষিদ্ধ। শুধুমাত্র নির্ধারিত প্রতিবাদস্থল যন্তর-মন্তরে অনুমতি সাপেক্ষে কর্মসূচি পালন করা যাবে। নাগরিকদের আইন মেনে চলা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বানও জানায় তারা।

নিরাপত্তাজনিত কারণে রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ; এই পাঁচটি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখায় দিল্লির বিভিন্ন স্থানে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে রাজীব চৌক মেট্রো স্টেশনে শত শত যাত্রীকে বন্ধ প্রবেশ ও প্রস্থানপথের সামনে অপেক্ষা করতে দেখা যায়।

উল্লেখ্য, ককরোচ জনতা পার্টি চলতি বছরের মে মাসে অভিজিৎ দীপকে একটি ব্যঙ্গধর্মী ডিজিটাল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের পরজীবী ও তেলাপোকা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে বিতর্কের পর দলটির যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং লাখো অনুসারী পায়। বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শিল্পী ও ক্রীড়াবিদও দলটির প্রতি সমর্থন জানান।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X