কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ। ছবি : সংগৃহীত

জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া ২০২৬-এ এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা। গাজীপুরের রাজেন্দ্রপুরে মহড়া পরিদর্শন করে এ উদ্যোগকে জাতীয় নিরাপত্তা ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বৃহস্পতিবার (৯ জুলাই) গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এলাকায় অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ পরিদর্শন করেন।

জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, আন্তঃবাহিনী সমন্বয় বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ মহড়ায় এবারই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করছেন। বাহিনীর ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিদর্শনকালে মহাপরিচালক মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিভিন্ন অপারেশনাল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা মহড়ার সার্বিক অগ্রগতি, কৌশলগত পরিকল্পনা, উদ্দেশ্য এবং অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তুতি ও সক্ষমতা সম্পর্কে তাকে বিস্তারিতভাবে অবহিত করেন।

মহাপরিচালক মহড়ার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আন্তঃবাহিনী সমন্বয় এবং অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের যৌথ মহড়া জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক আস্থা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ দিনব্যাপী গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ গত ৫ জুলাই শুরু হয়েছে এবং আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের সব ডিভিশনে একযোগে অনুষ্ঠিত হবে।

মহড়ায় অংশগ্রহণের আগে আনসার সদস্যদের প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধকৌশল বিষয়ে তিন দিনব্যাপী বিশেষ অন দ্য জব ট্রেনিং (ওজেটি) দেওয়া হয়। এ প্রশিক্ষণে রেইড, অ্যামবুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন মাইনর অপারেশনের বাস্তবভিত্তিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, যা তাদের মাঠপর্যায়ের প্রস্তুতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আলোকে জাতীয় প্রতিরক্ষায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ভাবনার একটি বাস্তব প্রতিফলন এই উদ্যোগ।

বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে উপজেলা ও থানা সঞ্জীবন আনসার প্লাটুনগুলোকে নতুনভাবে সুসংগঠিত ও কার্যকর করে গড়ে তোলা হয়েছে। শিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে বাহিনীর সাংগঠনিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬-এ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই অংশগ্রহণ বাস্তবায়িত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অংশগ্রহণ কেবল আন্তঃবাহিনী সমন্বয়কে আরও সুদৃঢ় করবে না; বরং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা, প্রস্তুতি এবং কৌশলগত অবদানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে জনগণভিত্তিক সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।

পরিদর্শনকালে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)-এর পরিচালক আসাদুজ্জামান গণীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১০

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

১১

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১২

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

১৩

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

১৪

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১৫

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১৬

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১৭

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১৮

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৯

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

২০
X