কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি: ফেসবুক থেকে
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি: ফেসবুক থেকে

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি মরহুমের সঙ্গে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, দেশ একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ককে হারিয়েছে।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মহান প্রভুর ডাকে সাড়া দিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের আইনাঙ্গন, সংসদীয় গণতন্ত্র ও রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। প্রখ্যাত আইনজ্ঞ, জাতীয় সংসদের স্পিকার এবং দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি আরও লিখেন, ‘আমার ব্যক্তিগত জীবনেও তিনি রেখে গেছেন অম্লান স্মৃতি। ২০ বছর আগে জাতীয় সংসদের স্পিকার থাকাকালে আন্তরিকতার সঙ্গে আমাদের বৌভাত অনুষ্ঠান আয়োজনে এলডি হল বরাদ্দ করেছিলেন এবং সেদিন সংসদের অধিবেশন সংক্ষিপ্ত করে অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের দোয়া দিতে এসেছিলেন। সর্বশেষ আন্তর্জাতিক সাংবাদিকতা নিয়ে আমার পথচলায়ও তিনি উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন।’

তিনি আরও স্মরণ করেন, ‘২০২৪ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমন্ত্রণে কোর্ট প্রাঙ্গণে গিয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়েছিল। ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিলনকে ডেকে বলেন, ‘তার সঙ্গে আমারও একটি ছবি তুলে দাও।’

রাষ্ট্রদূত মুশফিকের ভাষায়, সেই মুহূর্তটি তার জীবনের এক অসাধারণ সম্মান, যা চিরকাল স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, ‘একজন প্রজ্ঞাবান, সজ্জন ও রাষ্ট্রনায়কোচিত মানুষের বিদায়ে দেশ হারাল এক উজ্জ্বল অভিভাবক। ব্যক্তিগতভাবে আমি হারালাম একজন আন্তরিক শুভাকাঙ্ক্ষী। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X