কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রাজধানীর বারিধারার একটি হোটেলে জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সৌজন্য ছবি
রাজধানীর বারিধারার একটি হোটেলে জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সৌজন্য ছবি

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর বারিধারার এক হোটেলে অনুষ্ঠিত জেসিআই ঢাকা ওয়েস্টের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জাতীয় কমিটির নেতারা।

২০২৪ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এস এম বেলাল উদ্দিন। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- আইপিএলপি মোহাম্মাদ মাহমুদুর রহমান, ইভিপি সুজাউর রহমান ইমন, ভিপি সুবাহ আফরিন, ড. আয়ান মুমিনুল হক, মো. ইমাম হাসান ও এসজি মো. জহিরুল ইসলাম মোহসান।

কমিটিতে আরও রয়েছেন- জিএলসি তানভীর হাসান, ট্রেজারার ইব্রাহিম খলিল ফয়সাল, টিসি রিয়েল আহমেদ, ডিরেক্টর মো. সামিন রহমান, নিয়াজ আহমেদ, দেবব্রত ভৌমিক, মো. সাদ্দাম হোসেন, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু এলপি দাউদ মাহমুদ, কমিটি চেয়ার ফাইরুজ সুহালা রেজা, মো. সাব্বির হাসান, মাসুদ, আব্দুল্লাহ বিন খুরশিদ ও জে এম ওয়াসিকা তাসনিম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ২০২৩ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের আইপিএলপি মুহাম্মাদ আলতামিশ নাবিল। জেসিআই ঢাকা ওয়েস্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে সংগঠনটির ২০২৩ সালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X