কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট, পণ্য কেনায় বিশেষ ছাড়

ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন করছেন প্রতিষ্ঠানটির অনলাইন সেলস মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচিসহ অতিথিরা। ছবি : ওয়ালটন
ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উদ্বোধন করছেন প্রতিষ্ঠানটির অনলাইন সেলস মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচিসহ অতিথিরা। ছবি : ওয়ালটন

ওয়ালটন প্লাজার নতুন ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এবং ওয়ালটন প্লাজা অনলাইন সেলসের মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি। এ উপলক্ষে এই অনলাইন প্লাটফর্ম থেকে ওয়ালটন পণ্য কেনায় গ্রাহকদের ১২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের কাছে নতুন রূপে নিজেদের তুলে ধরার প্রত্যয়ে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান এ পদক্ষেপ নেয়। ২০২৪ সালের মধ্যে দেশের ইলেকট্রনিক্স পণ্যের শীর্ষ অনলাইন শপে পরিণত হওয়াই তাদের লক্ষ্য।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, এসি প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান জাকির, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) দিদারুল আলম খান প্রমুখ।

ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা অনলাইন সেলসের মনিটরিং ডিরেক্টর নিশাত তাসনিম শুচি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং গ্রাহকদের অনলাইন সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতেই আমাদের এই নতুন প্রয়াস। ইলেকট্রনিক্স পণ্যের তথ্য-উপাত্ত সমৃদ্ধ যুগোপযোগী এবং অত্যাধুনিক ফিচার সম্বলিত করে তৈরি করা হয়েছে ওয়ালটন প্লাজার নতুন এই ওয়েবসাইট। অনলাইন কেনাকাটায় গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দিতে ভবিষ্যতে ওয়েবসাইটে ভার্চুয়াল শোরুম, অ্যাডভান্সড ডাটা অ্যানালাইসিসের মত আরও নতুন নতুন ফিচার সংযোজন করা হবে। ওয়ালটন প্লাজার নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খুব সহজেই গ্রাহক এবং স্টেকহোল্ডাররা তাদের কাঙ্ক্ষিত পণ্যের তথ্য জানতে পারার পাশাপাশি পছন্দের পণ্য কিনতে পারবেন।

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, আমাদের টার্গেট- চলতি বছরে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের নাম্বার ওয়ান অনলাইন সেলস নেটওয়ার্কে পরিণত হওয়া। এরই ধারাবাহিকতায় নতুন এই ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ওয়ালটন পণ্য কেনায় দারুণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। পাশাপাশি অনলাইনে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় যুগান্তকারী পরিবর্তন আনবে ওয়ালটন প্লাজার এই নতুন ওয়েবসাইট।

ওয়ালটন প্লাজার আইটি বিভাগ সূত্রে জানা গেছে, ডাইনামিক ও থিমেটিকের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। ব্যবহার করা হয়েছে উন্নতমানের সার্চ ইঞ্জিন। ফলে যে কোনো ব্যক্তি এই ওয়েবসাইটের হোমপেজ পরিদর্শনের মাধ্যমে সহজেই স্বল্প সময়ে ওয়ালটন পণ্য সম্পর্কিত সব তথ্য খুঁজে পাবেন। ওয়েবসাইটটিতে নতুন ও যুগোপযোগী অসংখ্য ফিচারও সংযোজন করা হয়েছে। পেমেন্টসহ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই ওয়েবসাইটে। বাংলা ও ইংরেজিতে নেভিগেট করে কাঙ্ক্ষিত পণ্য সহজেই খুঁজে পাবেন এবং অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এ ছাড়া কিস্তি অটোমেশন ফিচারের মাধ্যমে সহজেই অনলাইনে পণ্য কেনায় কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X