কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

রূপালী ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক কর্মপরিকল্পনা কর্মসূচির উদ্বোধন

বেলুন ও পায়রা উড়িয়ে রূপালী ব্যাংকের যাত্রা শুরুর ৫০ বছরপূর্তি উৎসব উদযাপন। ছবি : সংগৃহীত
বেলুন ও পায়রা উড়িয়ে রূপালী ব্যাংকের যাত্রা শুরুর ৫০ বছরপূর্তি উৎসব উদযাপন। ছবি : সংগৃহীত

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ৫০ বছরপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন শেষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের বার্ষিক কর্মপরিকল্পনা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সব কর্মকর্তা ও নির্বাহীদের সামনে কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর। অন্যদের মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, মইন উদ্দিন মাসুদ, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, ভার্চুয়ালি বিভাগীয় অফিস ও জোনাল অফিসের নির্বাহী এবং সারা দেশের সব শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X