কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বসুন্ধরা সিটিতে এপেক্সের দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার স্টোর উদ্বোধন

বসুন্ধরা সিটিতে এপেক্সের ফুটওয়্যার স্টোর উদ্বোধন । ছবি : সংগৃহীত
বসুন্ধরা সিটিতে এপেক্সের ফুটওয়্যার স্টোর উদ্বোধন । ছবি : সংগৃহীত

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল-এ, লেভেল ৬-এর ব্লক বি-তে উদ্বোধন হলো এপেক্সের সুবিশাল শপ। যেটি ফুটওয়্যারের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শো-রুম। যার আয়তন ২২,৫০০ বর্গফুট। সাড়ে ৩ হাজারেরও বেশি জুতার কালেকশন নিয়ে, সেজে উঠেছে এই শো-রুম।

যার মধ্যে নিজস্ব ব্র্যান্ড Apex, Nino Rossi, Moochie, Dr. Mauch, Venturini, SPRINT, Maverick, Twinkler, Jatarea, School Smart-এর পাশাপাশি আছে Nike, Asics, Hey Dude, Cross, Police-এর মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও দারুণ সব জুতা। একসঙ্গে এক জায়গায় শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ সবার জন্য বিচিত্র ডিজাইনের জুতার আকর্ষণীয় সমাহার।

চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে দেশের ১ নম্বর রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স। এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সঙ্গে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা। আগের ২৬০টিরও বেশি রিটেইল আউটলেটের সঙ্গে এপেক্স এবার যোগ করল নতুন এই বৃহত্তম শো-রুমের গর্বিত যাত্রা।

শো-রুম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ (সিওও), ফিন্যান্সিয়াল কন্ট্রোলার, ফাইনান্স অ্যান্ড একাউন্ট মো. মাইন উদ্দিন, জেনারেল ম্যানেজার-প্রোডাক্ট ম্যানেজমেন্ট সালমান আব্বাস খান, জেনারেল ম্যানেজার-সাপ্লাই চেইন কাজী সোহেল আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার-রিটেইল বিজনেস আরবাবুর রহমান, ম্যানেজার মার্কেটিং মো. রায়হান কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।

অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদ-উল-ফিতরের কেনাকাটাতেও এপেক্স-এর সময়োপযোগী ডিজাইনের জুতার ব্যাপক ভাণ্ডার নগরবাসীরা এক জায়গাতেই পেয়ে যাবেন এখানে। সব বয়সের সকলের জন্য এই শপিং অভিজ্ঞতা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলেই এপেক্সের প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X