কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য দেশীয় পণ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ওয়ালটনের ‌‘ননস্টপ মিলিয়নিয়ার' ক্যাম্পেইনের প্রচার শুরু হয়েছে।

ঈদকে সামনে রেখে মঙ্গলবার (৫ মার্চ) বন্দরনগরীর জিইসিস্থ কে স্কয়ার কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর প্রচারমূলক কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

এ ছাড়া বক্তব্য রাখেন ওয়ালটন জিইসি প্লাজার ব্যবস্থাপক তানভীরুল হক শাকিল, ওয়ালটনের ডিস্ট্রিবিউটর লোকমান তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন আমাদের বাংলাদেশের পণ্য। এর উন্নয়ন হলে দেশেরও হবে। দেশের টাকা দেশেই থাকবে। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য ওয়ালটনের পণ্যকে গুরুত্ব দিতে হবে। ওয়ালটনের সঙ্গে যারা কাজ করে, যারা ওয়ালটনের পণ্য ব্যবহার করেন তারা দেশপ্রেমিক। কারণ তারা দেশকে ভালোবেসে দেশীয় পণ্য ব্যবহার করছে।

তিনি বলেন, ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি ও বাজারজাত করছে। আমাদের বিশ্বের সেরা সেলস টিম রয়েছে । যারা প্রতিকূল অবস্থার মধ্যেও ওয়ালটনের পণ্য দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ওয়ালটন শতভাগ ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিয়ে কাজ করছে। এই ডিজিটালাইজেশনের আওতায় ওয়ালটনের কাগজের কোনো ওয়ারেন্টি কার্ড থাকবে না।

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। আগের মতো ‘সিজন-২০’ এও গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া তৈরির লক্ষ্যে চট্টগ্রাম জোনে ব্যাপক প্রচার চালানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা ও পরিবেশকরা।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৩০ জন ক্রেতা। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে সিজন-২০ এ ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানো আবারও এ সুবিধা দিচ্ছে ওয়ালটন।

সিজন-২০ চলাকালে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই- প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার এই সুযোগ পাবেন ক্রেতারা।

অনুষ্ঠানে সিজন-২০ এ ঘোষিত ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ সুবিধা সম্পর্কে চট্টগ্রাম বিভাগের প্রতিটি অঞ্চলের গ্রাহকদের অবহিত করতে ব্যাপক ভিত্তিতে প্রচারমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানান বক্তারা।

এ সময় সংশ্লিস্ট প্লাজা ম্যানেজার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের ব্যতিক্রমী ও সাড়া জাগানো বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X