নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হারল্যান স্টোরের অথেনটিক পণ্য কিনে লাখপতি হলেন প্রবিকা চাকমা

প্রবিকা চাকমার হাতে লাখ টাকার চেক তুলে দেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন। ছবি : স্যেজন্য
প্রবিকা চাকমার হাতে লাখ টাকার চেক তুলে দেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন। ছবি : স্যেজন্য

দেশজুড়ে চলছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল-২০২৪’। আর এই ক্যাম্পেইনে মাত্র ২০৯০ টাকার অথেনটিক স্কিনকেয়ার পণ্য কিনে লাখপতি হলেন খাগড়াছড়ির দীঘিনালার প্রবিকা চাকমা। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রবিকাই হলেন প্রথম লাখপতি। বেসরকারি ব্যাংক কর্মকর্তা প্রবিকা চাকমা খাগড়াছড়ির দিঘিনালার বরাদমের বাসিন্দা। কিছুদিন আগে তার বাসার কাছেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দীঘিনালা হারল্যান স্টোর। নকল ও ভেজাল পণ্য না কিনে নিজের স্কিনের যত্নে অথেনটিক কিছু কেনার জন্য গত ১৪ মার্চ হারল্যান স্টোরে চলে আসেন প্রবিকা। সেখান থেকে ২০৯০ টাকায় একটি অ্যান্টি স্কার জেল কেনেন তিনি। জেলটি কেনার পর তার মোবাইল ফোন নাম্বারটি ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’ এর জন্য রেজিস্ট্রার করা হয় এবং সফটওয়্যার এর মাধ্যমে তার জন্য পুরষ্কার নির্বাচন করা হয়। এতেই তিনি পেয়ে যান মেগা প্রাইজ লাখপতি হওয়ার বার্তা। শনিবার (১৬ মার্চ) দীঘিনালা হারল্যান স্টোরের সামনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রবিকা চাকমার হাতে লাখ টাকার চেক তুলে দেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। ‘আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি এক লাখ টাকা জিতে গিয়েছি’ উচ্ছ্বসিত কণ্ঠে প্রবিকা জানান। তিনি আরও বলেন, ‘উপহারটি পেয়ে আমি অনেক খুশি, আপনারাও হারল্যান স্টোরে এসে ন্যূনতম ২০০০ টাকার পণ্য কিনে জিতে নিতে পারেন ক্যাশ ভাউচার।’

খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম বলেন, ‘আমরা জানি, দেশ এর প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে একটি আমাদের এ খাগড়াছড়ি। এ ধরণের এলাকায় গণমানুষের দৈনন্দিন নানাবিধ সেবা প্রাপ্তির ক্ষেত্রে অপর্যাপ্ততা রয়েছে। সেখানে হারল্যান কর্তৃপক্ষ তাদের অত্যাধুনিক হারল্যান স্টোর আউটলেট খুলে এই এলাকার মানুষের জীবনের মানোন্নয়নে নতুন দিক উন্মোচন করেছে। শুধু তাই নয়, তাদের ক্যাম্পেইনের আওতায় এই এলাকার একজন বিজয়ীও হয়েছেন এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের।’

হারল্যান স্টোরের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল বলেন, ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪’ এর প্রথম লাখপতিকে পেয়ে আমরা আনন্দিত। তিনি জানতেনও না এখানে ক্যাম্পেইনটি চলছে, এর পরেও তাকে নিবন্ধিত করে বিজয়ী করার মাধ্যমে হারল্যান দেখিয়ে দিল হারল্যান গুণে, মানে ও কার্যক্রমে শতভাগ অথেনটিক।’

দেশে অথেনটিক কসমেটিকস এর সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’, ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী শুরু করেছে ‘হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল-২০২৪’। নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। সারা দেশ জুড়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে অথেনটিক পণ্য কিনে লক্ষ লক্ষ টাকার পুরষ্কার পাওয়ার সুযোগ।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল স্কিনকেয়ার, হোমকেয়ার, পার্সোনাল কেয়ার ও কালার কসমেটিকস পণ্য।

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন সুপারস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা সাহা মিমের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১০

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১১

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৩

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৪

আবারও দেশে ভূমিকম্প

১৫

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৬

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৭

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
X