কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হলেন তাহসান খান

মেগাস্টার শাকিব খান ও অভিনেতা তাহসান খান। ছবি : সংগৃহীত
মেগাস্টার শাকিব খান ও অভিনেতা তাহসান খান। ছবি : সংগৃহীত

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেগাস্টার শাকিব খানের রিমার্ক-হারল্যানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

সোমবার (২৫ নভেম্বর) গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান জানান, তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। তরুণ প্রজন্মের কাছে তাহসানের যে ক্রেজ তা সত্যিই বিস্ময়কর। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সে উদ্দেশ্য পূরণে তাহসানের মতো একজন গুণী এবং জনপ্রিয় সেলেব্রিটির সঙ্গে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সঙ্গে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সঙ্গে যোগ দিয়ে। খুব শিগগিরই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার-প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।

নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সবরকম সুযোগ-সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। রিমার্ক-হারল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সিয়াম আহমেদ ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X