কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১২:৩৪ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

সিএজি কার্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সিএজি কার্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন। ছবি : সংগৃহীত
সিএজি কার্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন। ছবি : সংগৃহীত

সিএজি কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) প্রত্যুষে সিএজি কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, সিএজি কার্যালয়ে বেলুন ও কবুতর ওড়ানো, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ডকুমেন্টারি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং এতিমখানায় শিশুদের মাঝে ইফতার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম।

আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই স্বপ্নের সোনার বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালন করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে সিএজি কার্যালয় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্রুত সেবা প্রদান করে যাচ্ছে এবং করে যাবে, এটিই আমাদের অঙ্গীকার।

দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের, মহান মুক্তিযুদ্ধের সব শহীদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সব শহীদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কামরুন নাহারসহ সিএজি কার্যালয় এবং অডিট অ্যান্ড একাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X