নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে পুতুল নাচ। ছবি : কালবেলা
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে পুতুল নাচ। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অুনষ্ঠান আয়োজিত হয়েছে। জাতীয় শিশু দিবসের এ আয়োজনের অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) বিকেলে পুতুল নাচ পরিবেশনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিশুশিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯২০ থেকে শুরু করে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন, আন্দোলন, সংগ্রাম, বঙ্গবন্ধুর ছাত্র জীবনের মহানুভবতা, জেল জীবনের ঘটনার বর্ণনার করেন। এ ছাড়া চীন সফরে গিয়ে বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার ঘটনা ও বাঙালি জাতির স্বাধিকারের ইতিহাস তুলে ধরেন।

এ সময় মুহাম্মদ সামাদ গোপালগঞ্জ, কলকাতার বেকার হোস্টেল, ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ’৫৪র নির্বাচন, ’৬৬র ৬ দফা, ’৬৯র গণ-অভ্যুত্থান, ’৭০র নির্বাচন, ’৭১র উত্তাল জনসমুদ্রে ৭ মার্চের ভাষণ থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর স্বদেশ গড়ার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরেন।

স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। তিনি বলেন, বাংলাদেশকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। মহান এ নেতাকে জানতে পারলেই বাংলাদেশকে জানা যায়। আর দেশকে জানা গেলে ফুল, পাখি, প্রকৃতির প্রতি মমত্ববোধ জন্মাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

আয়োজনের মূল আকর্ষণ ছিল পুতুল নাচ পরিবেশনা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পুতুল নাচ দলের নৃতশিল্পীরা পুতুল নাচ পরিবেশনা করেন। এ ছাড়া, গান ও কবিতা পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুশিল্পীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X