কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব অফ চট্টগ্রাম সিটি কলেজ ঢাকা'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুল এবং আহসান কামাল চৌধুরী সোহাগ। ছবি : সংগৃহীত
ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুল এবং আহসান কামাল চৌধুরী সোহাগ। ছবি : সংগৃহীত

ঢাকাস্থ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্লাব অফ চট্টগ্রাম সিটি কলেজ, ঢাকা এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর গলফ ক্লাব পাম ভিউ রেস্টুরেন্টে সাবেক শিক্ষার্থী ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুলকে সভাপতি এবং আহসান কামাল চৌধুরী সোহাগকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সংগঠনের আহ্বায়ক ফরহাদ উদ্দিন শিমুলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান এবং তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল হক চৌধুরী রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সোহেল, আহসান কামাল চৌধুরী সোহাগ, আজিমুল হাই, মো. শাহ ইলিয়াস শেকুল প্রমুখ।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও তৌফিক আনোয়ার শান্তনু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হাই ও মো. শাহ ইলিয়াস শেকুল, কোষাধ্যক্ষ সদরুল আলম শিপু, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা খাঁন (সনি), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল মিনার, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল হোসেন অভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তি মাহমুদ, সংস্কৃতিক সম্পাদক জোবায়ের বিন খায়ের এবং কার্যনির্বাহী সদস্য আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, রেজাউল করিম সোহেল, মো. ইমতিয়াজ আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X