শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অনার স্মার্টফোনের আরও দুটি আউটলেট উদ্বোধন

ঢাকায় অনারের নতুন দুটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকায় অনারের নতুন দুটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট চালু করেছে। সম্প্রতি নতুন এ ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, জিএম আবদুল্লাহ আল মামুন, ডিজিএম শুভংকর গোলদারসহ আরও অনেকে।

একইদিনে আরও চার জেলা টাঙ্গাইল, খুলনা, কক্সবাজার এবং কুষ্টিয়ায় অনারের ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন হয়।

এরইমধ্যে ব্র্যান্ডটি দ্রুত সময়ে ২০টি আউটলেটের মাইলফলক স্পর্শ করল। অনার তাদের আউটলেটগুলো থেকে গ্রাহকদের অফিসিয়াল ডিভাইস সরবরাহ এবং সেবা প্রদানে ভূমিকা রাখবে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একইদিনে ঢাকায় দুটি এবং চার জেলায় ব্র্যান্ড আউটলেট চালু করা অনারের জন্য রোমাঞ্চকর মাইলফলক। আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্র্যান্ড আউটলেটগুলোর মাধ্যমে এমন অনন্য সেবা অব্যাহত রাখা হবে। এখন থেকে সারাদেশে চালু হওয়া আউটলেটগুলোতে বাংলাদেশের বাজারে আসা অনারের সব অফিসিয়াল পণ্য পাওয়া যাবে। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে স্মার্টফোন ব্র্যান্ড অনার। কারণ অনার একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড।

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং বলেন, বাংলাদেশের বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। প্রযুক্তিপ্রেমিরা অনার ব্র্যান্ডকে এগিয়েও রেখেছে নির্ভরযোগ্য ব্র্যান্ড, প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং উন্নত পারফর্মেন্সের দিক থেকে। ঢাকার যমুনা ফিউচার পার্কে নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করল। সারাদেশে মোট আউটলেটের সংখ্যা হলো ২০টি। এ সংখ্যা বাড়তেই থাকবে এবং ভবিষ্যতে দেশের প্রতিটি জেলাতেই থাকবে অনারের ব্র্যান্ড আউটলেট। সেখানে গ্রাহকেরা নতুন নতুন ডিভাইস কেনার পাশাপাশি এক্সপেরিয়েন্সও নিতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X