কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গরমে স্বপ্ন-তে পথচারীদের জন্য ফ্রি শরবত বিতরণ

স্বপ্ন আউটলেটের সামনে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত বিতরণ করছেন কর্মীরা। ছবি : সংগৃহীত
স্বপ্ন আউটলেটের সামনে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত বিতরণ করছেন কর্মীরা। ছবি : সংগৃহীত

চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি ও পুদিনা পাতা মিশ্রিত) বিতরণ করছে বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।

শনিবার (২৭ এপ্রিল) থেকে সারা দেশে স্বপ্ন আউটলেটের সামনে নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

এ বিষয়ে স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন,

ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসী এখন প্রচণ্ড তাপদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় স্বপ্ন থেকে আজ উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদের ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশ্যে মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও কিছু দিন এ কার্যক্রম চলমান থাকবে।

২০২২-২৩ অর্থবছরে ১৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করে প্রতিষ্ঠানটি এবং অবচয় খরচ ব্যতীত গত ৫ বছর টানা পরিচালন মুনাফা করে স্বপ্ন। সুপারমার্কেট ক্যাটাগরিতে টানা ৮ বছর টানা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন।

এ বছর সমস্ত ক্যাটাগরির মধ্যে ষষ্ঠ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বপ্ন। ব্র্যান্ড লেভেলে বাংলাদেশের গ্রাহকদের কাছে স্বপ্ন এখন একটি গ্রহণযোগ্য নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X