বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় টিভি রপ্তানির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু 

হ্যানস কোরিয়া ও ওয়ালটনের মধ্যকার এমওইউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ছবি : সংগৃহীত 
হ্যানস কোরিয়া ও ওয়ালটনের মধ্যকার এমওইউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। ছবি : সংগৃহীত 

২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে ওয়ালটন। তারা ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়াতে ওয়ালটন ব্র্যান্ড লোগোতে টেলিভিশন রপ্তানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

দক্ষিণ কোরিয়ার খ্যাতনাম প্রতিষ্ঠান ‘হ্যানস কোরিয়া’ দেশটির বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি বাজারজাত করবে। সম্প্রতি এ বিষয়ে ওয়ালটন এবং হ্যানস কোরিয়ার মধ্যে এক পারস্পরিক ব্যবসায়িক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও হ্যানস কোরিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার হ্যান কিজাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ আল ইমরান ও আব্দুর রউফ, ম্যানেজমেন্ট প্রতিনিধি আরমান ইবনে শাহজাহান ও হুমায়রা হোসেন, হ্যানস কোরিয়ার গ্লোবাল প্ল্যানিং ম্যানেজার হং সাংয়ূ ও ডেপুটি ম্যানেজার মো. রেজাউল ইসলাম প্রমুখ।

ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ায় টিভি রপ্তানি বাজার সম্প্রসারণ নিঃসন্দেহে ওয়ালটনের এক বিশাল মাইলফলক। যা কিনা ওয়ালটনের ভিশন ‘গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এ লক্ষ্য পূরণে বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে দিতে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার দক্ষিণ কোরিয়ায় ওয়ালটন ব্র্যান্ড লোগেতে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।

হ্যানস কোরিয়ার সিইও হ্যান কিজাং বলেন, বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমরা আনন্দিত। দ. কোরিয়ার বাজারে আমরা বাংলাদেশি ওয়ালটন ব্যান্ডকে প্রমোট করার পাশাপাশি এবং দেশটিতে ওয়ালটন পণ্যের শক্তিশালী বাজার তৈরি করতে সক্ষম হব বলে আশাবাদী।

দেশের শীর্ষ ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন ওয়ালটন। বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X