কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৪ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার ছেলে

নিখোঁজ স্কুলছাত্র নাসির উদ্দিন খান লিমন। ছবি : কালবেলা
নিখোঁজ স্কুলছাত্র নাসির উদ্দিন খান লিমন। ছবি : কালবেলা

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় স্কুল থেকে ফেরার সময় এক পুলিশ সদস্যের ছেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (১ জুলাই) বিকেলে স্কুল থেকে ফেরার সময় থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম খান।

নিখোঁজ স্কুলছাত্রের নাম নাসির উদ্দিন খান লিমন। সে কোনাবাড়ি এম ই এইচ আরিফ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ স্কুলছাত্রের বাবা এসআই আকরাম খান বলেন, সোমবার বিকেল ৪টায় কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকার এম ই এইচ আরিফ স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুল ছুটির পর বের হয় লিমন। কিন্তু বাড়িতে না ফেরায় তাকে সকল জায়গায় খুঁজতে থাকি। এরপরও আর কোনো খোঁজ মেলেনি। মঙ্গলবার (২ জুলাই) কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

তিনি বলেন, ঘটনার চার দিন পার হলেও এখনো ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ অপহরণ করে নিয়ে গেছে, তাও জানা যায়নি। যেকোনো মূল্যে ছেলেকে ফিরে পেতে চাই।

কোনাবাড়ি থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লিমন একা স্কুল থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে গেছে। এরপর তার কোনো অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আশপাশের থানায় তার ছবি দেওয়া হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১০

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১২

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

১৩

বড় সুখবর পেল আর্জেন্টিনা

১৪

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

১৫

আরও কমলো তেলের দাম

১৬

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

১৭

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

১৮

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

১৯

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

২০
X