কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
গ্রাফিক্স : কালবেলা।

অতিরিক্ত মহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদের ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুই প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিক, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইন, দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মো. জাকির হোসেন ও চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আবু সায়েম প্রধান।

এ ছাড়াও বদলি করা অন্যরা হলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির আদেশপ্রাপ্ত ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান।

আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মদ, খুলনা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ঢাকা এসবির পুলিশ সুপার জেসমিন কেকা, সুনামগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, ডিএমপির উপপুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন, ঢাকা এসবির পুলিশ সুপার আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, ডিএমপির উপপুলিশ কমিশনার মাহমুদুল হাসান ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাজীব দাসকে বদলি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X