সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৪:১৮ এএম
অনলাইন সংস্করণ

হিরো আলমকে হুমকি, ১৮ ঘণ্টায় যুবক গ্রেপ্তার

পুলিশের কাছে আটক আবু আহমদ। ছবি : কালবেলা
পুলিশের কাছে আটক আবু আহমদ। ছবি : কালবেলা

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে সিলেটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার আবু আহমদ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

আটক আবু আহমদ দক্ষিণভাগ এলাকার সোনা মিয়ার ছেলে। সে সিলেটের মুরারিচাঁদ কলেজের স্নাতক ফাইনাল বর্ষের শিক্ষার্থী।

এর আগে গতকাল সে ফোন করে হিরো আলমকে হত্যার হুমকি দিলে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি করেন হিরো আলম। জিডির সূত্র ধরে মাত্র ১৮ ঘণ্টার ভেতরেই অভিযুক্তকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আটক আবু আহমদের বিরুদ্ধে জিডি হওয়ার পর থেকে আমরা তাকে ধরতে তৎপরতা শুরু করি। সে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। হাতিরঝিল থানা পুলিশের একটি টিমের কাছে তাকে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১০

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১১

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১২

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৩

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৪

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৫

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৭

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৮

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৯

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

২০
X