সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি জাহাজ থেকে ধোঁয়া উঠছে। পুরোনো ছবি
হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি জাহাজ থেকে ধোঁয়া উঠছে। পুরোনো ছবি

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের পুঁতে রাখা নৌ-মাইনের আঘাত লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বার্তা সংস্থা তাসনিম নিউজ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, ট্যাংকারটি তেহরানের নির্ধারিত নিরাপদ নৌপথ ছেড়ে অন্য পথে চলার সময় একটি নৌ-মাইনে আঘাত হানে। এর পরই জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।

ইরানি গণমাধ্যমের দাবি, এর আগে ইসলামিক রিপাবলিক একাধিকবার সতর্ক করে জানিয়েছিল, হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী নির্ধারিত রুটের বাইরে চলাচল করলে সংশ্লিষ্ট জাহাজকে এর পরিণতি বহন করতে হবে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কয়েকটি জাহাজ থামানো বা লক্ষ্যবস্তু করার পর প্রকাশিত বিবৃতিতে বলেছিল, হরমুজ প্রণালি অতিক্রম করতে হলে সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।

তবে ট্যাংকারটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযান চালালে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এ অবরোধের অংশ হিসেবে প্রণালির বিভিন্ন জায়গায় জলমাইন স্থাপন করেছিল আইআরজিসি। তবে হরমুজের ঠিক কোন কোন জায়গায় মাইন বসানো হয়েছিল তা এখন শনাক্ত করতে পারছে না তারা নিজেরাই।

কারণ হিসেবে জানা গেছে, মাইন পুঁতে রাখার যথাযথ নথি সংরক্ষণ করেনি আইআরজিসি। পাশাপাশি যেসব স্থানের তথ্য আছে, সেসবের অনেক মাইন ভেসে গেছে বা সরে গেছে। ফলে ইরানের পেতে রাখা মাইন অপসারণ এখন নিজদের জন্যই কঠিন হয়ে পড়েছে।

কালবেলা/আইএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X