পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোসলে নেমে দুই সহোদর শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই সহোদর শিশু। ছবি : সংগৃহীত
পানিতে ডুবে মৃত্যু হওয়া দুই সহোদর শিশু। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহোদর শিশুরা হলো- মিলন (১১) ও মুজাহিদ (৯)। তারা কুচলিবাড়ি ইউনিয়নের প্রধান পাড়ার ৫নং ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে দুই সহোদর মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমানের পুকুরে গোসলে নামে। গোসলের একপর্যায় দুজনই পানিতে ডুবে যায়। এ সময় তার মা মিনি বেগম তাদের খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে ওই এলাকার ফারুক মিয়া পুকুরে ঝাঁকি জাল ফেলে মিলন ও মুজাহিদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী কালবেলাকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X