বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

কলেজ অধ্যক্ষ নাজমুল হুদা রতন। ছবি: কালবেলা
কলেজ অধ্যক্ষ নাজমুল হুদা রতন। ছবি: কালবেলা

বগুড়া মহানগরের মাটিডালিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমুল হুদা রতন (৫৬) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টায় দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা রতন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি উপজেলার উলিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

তবে কিছুদিন হলো তিনি মেয়ের লেখাপড়ার জন্য বগুড়া শহরের ফুলবাড়ি মহিলা কলেজ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

নিহত নাজমুল হুদা রতনের চাচা বাঘোপাড়ার বাসিন্দা মাসুম আহমেদ জানান, সোমবার ভোরে তিনি মহিমাগঞ্জ কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মাটিডালি বিমান মোড় এলাকায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত নাজমুল হুদাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, তার মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X