রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বিবিরহাট এলাকায় রামগতি-বিবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামগতি উপজেলার পূর্বচররমিজ এলাকার আবদুর রবের ছেলে সাইফুদ্দিন আহমেদ (৩০) ও একই এলাকার বাসিন্দা আবুল কালাম (৪০)।

আহতদের মধ্যে শহীদ উদ্দিন নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশা করে রামগতি থেকে বিবিরহাটের দিকে যাচ্ছিলেন সাইফুদ্দিন আহমেদসহ অন্যরা। সড়কের বিবিরহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুদ্দিন আহমেদ। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল কালাম। অপর আহতদেরকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শহীদ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রামগতি থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত দুই ব্যক্তির মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। বেপোরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X