বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ২৫ কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি বেদখল

বগুড়ার শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ১০ শতক দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে ১০ শতক দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে কোটি কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তির সিংহভাগই বেদখল হয়ে গেছে। স্থানীয় প্রশাসনের দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ প্রভাবশালী ব্যক্তিরা এসব দেবোত্তর সম্পত্তি দখলে নিয়ে বহুতল ভবনসহ স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করেছেন।

এমনকি জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ব্যক্তি নামে আরএস রেকর্ড পেতে এরইমধ্যে বগুড়া জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার কাছে আবেদনও করা হয়েছে। অথচ ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জন্য এসব দেবোত্তর সম্পত্তি উৎসর্গ করা হয়েছে। তাই এসব সম্পত্তি উদ্ধারে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর মৌজায় সাবেক ২০২৭ ও ২০৬৬ দাগে মোট ১ একর সাত শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। যার আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ কোটি টাকা। যার সিংহভাগই বেদখল হয়ে গেছে। এরমধ্যে ১০ শতক জমি দখলে নিয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম মজনু। সেখানে তিনি স্থায়ী ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। একইভাবে অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও দেবোত্তর বেশিরভাগ জমিই দখলে নিয়েছেন।

তবে অভিযুক্তদের দাবি, বৈধ কাগজপত্র মূলেই এসব জমি ভোগদখল করে আসছেন। এই সম্পত্তির সেবায়েতগণের ওয়ারিশ ডা. সমীর কুমার দত্ত অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩৫ বছর চাকরির কারণে বিদেশে অবস্থান করতে হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠক হওয়ার কারণে বাবা-চাচাসহ পরিবারের মোট চারজন সদস্যকে হত্যা করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় বাড়ি-ঘর। সংসারের প্রয়োজনে বিদেশে অবস্থান করতে হয়। তাই নিজের জমিগুলো রেকর্ড করতে পারিনি। একইভাবে দেবোত্তর সম্পত্তিও দেখাশোনার সুযোগ পাইনি। এই সুযোগে আ.লীগ নেতা রেজাউল করিম মজনুসহ প্রভাবশালী ব্যক্তিরা দেবোত্তর সম্পত্তি দখলে নিয়েছেন। পাশাপাাশি জাল-জালিয়াতির ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে নিজের নামে রেকর্ড পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। সেবায়েতগণের ওয়ারিশ হিসেবে বেদখল হয়ে যাওয়া এসব জমি উদ্ধারে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান বলেন, কোনো সম্পত্তি যা দেবোত্তর বা ব্রম্মত্তোর। সেটি সেবায়েত দ্বারা রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ এসব জমি ধর্মীয় উদ্দেশ্যে বা প্রতিষ্ঠানের জন্য উৎসর্গ করা হয়েছে। তাই এই সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানাধীন দখল এবং ভোগ করতে পারবে না। এমনকি এই সম্পত্তি সরকারও খাস জমি হিসেবে দখলে নিয়ে ইজারা বা বন্দোবস্ত দিলেও তা বেআইনি হবে। ধর্মীয় উদ্দেশে উৎসর্গ করা সম্পত্তি কেবল ধর্মীয় হিসেবেই ব্যবহার করা যাবে বলে মন্তব্য করেন তিনি।

শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ বলেন, দেবোত্তর সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করার কোনো সুযোগ নেই। অথচ আমাদের দেবোত্তর সম্পত্তির বেশিরভাগই বেদখল হয়ে গেছে। যা খুবই দুর্ভাগ্যজনক। তাই এ জমিগুলো উদ্ধারের জোর দাবি জানান তিনি।

এদিকে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মজনু বলেন, কোনো দেবোত্তর সম্পত্তি দখল করিনি। সরকারের কাছ থেকে লিজ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে ক্রয় করে সেখানে বসবাস করে আসছি। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভুয়া বলে আখ্যায়িত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X