সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ১৭ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামি ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় ছিনতাইকালে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার আসামি সাদ্দাম হোসেন উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দামের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল ডাকাতি করে আসছিল। সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত বুধবার সাদ্দাম হোসেনে জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ডাকাত সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক ও বাসা বাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ে ঘটনা ঘটায়। যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা। তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কতা

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১০

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১১

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১২

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৩

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

১৪

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

১৫

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

১৬

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

১৭

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১৮

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১৯

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X