নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দিনদুপুরে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

কৃষকের ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ছবি : কালবেলা
কৃষকের ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে নিরীহ কৃষক দুলাল আকন্দের ১৫ শতাংশ জমির পাকা ধান দিনদুপুরে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা।

অভিযোগ উঠেছে উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের রিটন আকন্দ, শামসুল আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ, জুনায়েদ আকন্দ ও মৃত গোলাম হোসেন আকন্দের ছেলে আব্দুল হাই আকন্দের বিরুদ্ধে।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে নিরীহ কৃষক দুলাল আকন্দের জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে একই গ্রামের রিটন আকন্দ, শামসুল আকন্দ ও আব্দুল হাই আকন্দ গংরা দেশীয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে কৃষক দুলাল আকন্দের পাকা ধান ক্ষেত দখলে নিয়ে ক্ষেতের পুরো পাকা ধান কেটে নিয়ে যায়।

এ সময় কৃষক দুলাল আকন্দ ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ইট-পাথর ছুড়ে তাড়িয়ে দেয়। এমনকি রিটন আকন্দ গংরা ওই কৃষকের বাড়িঘরে ইট-পাথর ছুড়েছে বলে কৃষক পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

এ ঘটনায় দুলাল আকন্দের ছেলে পিয়াস আকন্দ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দুলাল আকন্দ ও পিয়াস আকন্দ বলেন, জাহাঙ্গীর আকন্দ ও আলমগীর আকন্দের কাছ থেকে ১৫ শতাংশ জমি কিনে ২৬ বছর ধরে ভোগ দখল করছি। কিন্তু এত বছর পর শত্রুতাবশত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রিটন আকন্দ গংরা। একের পর এক জমি দখল এবং বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা চালানোসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

প্রতিপক্ষ শামছুল আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ জানান, এ জমি তাদের পৈতৃক সম্পত্তি। তাদের জমি থেকে তারা ধান কেটেছে, এটা তো দোষের কিছু না।

তবে জমি বিক্রয়কারী জাহাঙ্গীর আকন্দ বলেন, আমরা যতটুকু সম্পত্তিপ্রাপ্তির মালিক, ততটুকুই বিক্রি করেছি। এখানে বাধা দেওয়া সত্যি অনর্থক ও আইনত অন্যায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার এসআই ছালেহ আহম্মদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত বিষয়, তা তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X