কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বক্তব্য রাখেন শেহবাজ শরিফ।   ছবি : সংগৃহীত
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় বক্তব্য রাখেন শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আলোচনাগুলো ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে।’ খবর আল জাজিরার।

শেহবাজ শরিফ জানান, আলোচনায় ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে একটি রোডম্যাপের বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান তার সৎ ও আন্তরিক ভূমিকা অব্যাহত রাখবে।’

এর আগে, সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক বৈঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১০

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১১

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১২

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৩

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৪

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৫

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৬

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৭

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

২০
X