চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। ছবি : কালবেলা

হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বিনয়তলা বাজারে অনুষ্ঠিত হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইসহাক খন্দকার বলেন, শেখ হাসিনা তার সেনাবাহিনী, পুলিশবাহিনী, র‍‍্যাব, বিজিবি, গুণ্ডাবাহিনী নিয়ে টিকতে পারেনি। এখন সেই তিনি না কি চট করে বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনাকে এনে কাশিমপুর কারাগারে রেখে ছাত্র জনতার প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। এদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনা। তারা এদেশের সেনাবাহিনী, পুলিশবাহিনীকে ধ্বংস করেছে। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে মায়া কান্না করে তাদেরও বিচার করা হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীতে শান্তি আনতে হলে কোরআন সুন্নাহর শাসন আনতে হবে। এদেশের প্রতিটি ঘরে কোরআনের ও দ্বীনের আহবান পৌঁছে দিতে হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X