রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার নারী মাদককারবারি  শিমু আক্তার। ছবি : কালবেলা
গ্রেপ্তার নারী মাদককারবারি শিমু আক্তার। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার পাটগাঁও গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমু আক্তার পাটগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে।

রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি বুঝতে পেরে শিমুর বাবা বাড়ি থেকে আগেই পালিয়ে যায়। শিমু আক্তার স্বীকার করেছে, সে ও তার বাবা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, ইয়াবাসহ মাদককারবারি শিমু আক্তারের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X