সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, গ্রেপ্তার ৮

সিলেটে ফুটসাল টুর্নামেন্টে হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি : কালবেলা
সিলেটে ফুটসাল টুর্নামেন্টে হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি : কালবেলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বালুচর এলাকার একটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ চলাকালে ছাত্রলীগ নেতা মামুনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

শিক্ষার্থীরা বলেন, আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানায় তারা। স্থানীয় ছাত্রলীগ নেতা বুলেট মামুনের নেতৃত্বে আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মামলায় ১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X