কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। ছবি : কালবেলা
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন। ছবি : কালবেলা

‘অভয়াশ্রয় গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন সফল মৎস্যচাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।

এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, বিএনপি নেতা মৎস্যচাষি কামরুজ্জামান লিটন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, মৎস্যচাষি ইস্রাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।

এর আগে আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসে শেষ হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X