কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ছবি : কালবেলা
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ছবি : কালবেলা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় তারা ক্যাম্পাসে শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, ফ্যাসিস্ট সহযোগী তিন শিক্ষকের অপসারণ, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে জয়দেবপুর-শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্টের দোসর তিন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমানকে শিগগিরই কলেজ থেকে বদলি করতে হবে। এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষাবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আনা, মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে শিক্ষার্থীরা রাজবাড়ি-শিববাড়ি সড়কের অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম, মো. হৃদয় খান প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X