হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নদীতে ভাসছিল একটি কার্টুন বক্স। কার্টুন ভাসতে দেখে স্থানীয় এক যুবক নদীতে নেমে কার্টুনটি খুলে দেখে পলিথিনের ব্যাগে একটি নবজাতকের মরদেহ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। নবজাতকের মরদেহটি কোথাকার তা বলা যাচ্ছে না।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X