চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার আন্দরকিল্লা রাজাপুকুর লেনের দুর্গাবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টিসিবির পণ্যবাহী ট্রাকটি আন্দরকিল্লা মোড় থেকে ব্যাক করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। ধারণা করা হচ্ছে, ট্রাকটির ব্রেক অকার্যকর হয়ে পড়ে। এ সময় পথচারী রঞ্জিত কর্মকার চাপা পড়েন। তার পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম কালবেলাকে বলেন, টিসিবির একটি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করানো হলে ৩টার দিকে তিনি মারা যান।

তিনি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে দেখছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X