শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দেন  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের যে কোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করব না। অতীতেও করিনি, এখনো করব না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশে বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, দলকে যারা পছন্দ করেন, দলের আদর্শ যারা ধারণ করেন, তাদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকবে হবে, ঐক্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে হলে দলকে আপনাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা হলো- প্রথমে নিজেরা ঠিক থাকব। নিজেরা অন্যায় কাজ করব না, অন্যকেও করতে দেব না। অন্য কেউ করলে তা জানিয়ে দেওয়া। এরপরও কেউ অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা ভুল বুঝবেন না।

সাবেক এই মন্ত্রী বলেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার-পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছে। আরেক ছেলে (বড়) তারেক রহমান যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী জীবন যাপন করছেন।

তিনি বলেন, তারেক রহমানকে এই বলে ধন্যবাদ দেব যে, দেশের প্রতিটি প্রান্তে, কোনায় কোনায়, গ্রামে-গঞ্জে দল ও দলীয় অঙ্গ সংগঠনকে এত বেশি সুসংগঠিত ও সমৃদ্ধ করেছে, যা অতীতের যে কোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী।

নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বিএনপি নেতা বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘ প্রায় ১৮ বছর আন্দোলনের মাঝে টিকে আছি। আর সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজের নির্বাচনী এলাকা মোহনগঞ্জে আসেন। রাত সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার সকালে উপজেলার কয়েকটি এলাকায় পথসভা করেন। পরে দুপুরে খালিয়াজুরী যান।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১১

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১২

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৩

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৪

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৫

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৬

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৭

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৯

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

২০
X