দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানী ঢাকার দোহারে ফারদিন সুলতানা তানজিলা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ দেওয়ান বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তানজিলা নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ভাংগা মসজিদ এলাকার মো. ফরিদের মেয়ে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের ফুপু সোনিয়া বেগম বলেন, ৫ মাস আগে দোহার উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের জাহাঙ্গীরের ছেলে মাসুম রায়হানকে ভালোবেসে বিয়ে করেন তানজিলা। শুক্রবার সকালে তানজিলার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানায় সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পরে আমরা আসি। আমাদের ধারনা, তানজিলাকে হত্যা করা হয়েছে৷

নিহত তানজিলার পিতা ফরিদ বলেন, আমার মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, আমি মামলা করব, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে হবে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে সে অনুয়ায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X